শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

না.গঞ্জে বাসি গ্রিল চিকেন চাপ কাবাব বিক্রি, জরিমানা ১ লাখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা মাংস, আগে রান্না করা বাসি গ্রিল, চিকেন চাপ ও শিক কাবাব পাওয়ায় প্রতিষ্ঠানটিকে একলাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে সোনামিয়া মার্কেটের কিং প্যালেস রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ নিয়মিত তদারকি এবং ব্যবসায়ীরা যাতে ভোক্তার কাছে গুণগত খাদ্য পণ্য সরবরাহ করে সে লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, অভিযানে প্রতিষ্ঠানটিতে ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস, পূর্বে রান্না করা বাসি গ্রিল, চিকেন চাপ ও শিক কাবাব পাওয়া যায়।
প্রতিষ্ঠানটির ম্যানেজার মো.আল আমিন অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কিং প্যালেস রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে বাসি, আগে রান্না করা খাদ্য দ্রব্য জনসম্মুক্ষে ধ্বংস করা হয়। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit