বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ঢাবির হল থেকে মুছে দেওয়া হলো শেখ মুজিবের নাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’ নামকরণ করেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে গণস্বাক্ষর গ্রহণের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত নেন।  

এর আগে, শেখ হাসিনা ছাত্রলীগের ব্যানারে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ধ্বংস করে। বুলডোজার ও ক্রেন ব্যবহার করে ঐতিহাসিক স্থাপনা ভেঙে ফেলা হয়।  

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদের অংশ হিসেবে হলের পুরাতন বিল্ডিংয়ে বঙ্গবন্ধুর নামাঙ্কিত ফলক হাতুড়ি দিয়ে অপসারণ করেন এবং সেখানে নতুন নাম লিখে দেন। তাদের দাবি, যারা সহপাঠীদের হত্যা ও আক্রমণ করেছে, তাদের কোনো চিহ্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে থাকবে না।  

শিক্ষার্থীদের গণস্বাক্ষর গ্রহণের মাধ্যমে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়। পাশাপাশি বিজয় একাত্তর হল ও অমর একুশে হলের ফলক থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit