বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ঢাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রশাসনিক সহযোগীদের শাস্তির দাবি ছাত্রদলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও তাদের প্রশাসনিক সহযোগীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) মার্চ ফর জাস্টিস কর্মসূচি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এদিন দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ কর্তৃক পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাসে ‘মার্চ ফর জাস্টিস’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে।

মার্চ ফর জাস্টিস কর্মসূচিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র—শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্য মহোদয়ের অফিসে গিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়। স্মারকলিপি প্রদানের সময় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামিম আকতার শুভ ও সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন।

এসময় উপাচার্যের কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। বক্তারা এসময় জানান যে, মার্চ ফর জাস্টিস সম্পন্ন করে স্মারকলিপি প্রদানের জন্য গেলে উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের পক্ষে তা গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডঃ এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

তারা আরও জানান যে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের স্মারকলিপিতে উল্লিখিত দাবিসমূহ সম্পর্কে অবগত হয়ে এসব বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। তবু পূর্বেকার সময়ের মতন ফ্যাসিবাদী সন্ত্রাসী ও তাদের দোসরদের বিচার কার্যক্রমে স্থবিরতা দেখা গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় তার আন্দোলন অব্যাহত রাখবে।

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit