রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

শৈশবের ক্লাবে ফেরার ব্যাপারে যা বললেন রোনালদো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : রোনালদোর চেয়ে বয়সে ছোট ওয়েইন রুনি সেই কবে খেলা ছেড়ে কোচ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আর রোনালদোর চেয়ে দিন কয়েকের বড় এক সময়ের সতীর্থ রুবেন আমোরিম সামলাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউট। অথচ ক্রিস্টিয়ানো রোনালদো এখনও ফুটবল পায়ে নিত্যনতুন চ্যালেঞ্জকে ধাওয়া করে যাচ্ছেন। তবে জীবনঘড়ির নিয়ম মনে এক সময় তো থামতেই হয়। ৪০ বছর পূর্ণ করে ফেলা রোনালদোরও বুটজোড়া তুলে রাখার আর বেশিদিন বাকি নেই সেটা বুঝতে জ্যোতিষশাস্ত্রে জ্ঞান থাকা লাগে না।

কথা হচ্ছে, রোনালদো কোথায় থামতে চান? রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাসের মতো ক্লাব মাতানো ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার কি ক্যারিয়ারের একদম শেষ দিনগুলোয় ফিরতে চান শুরুর ঠিকানায়? স্পোর্তিং সিপি থেকে ২০০৩ সালে ১৯ বছর বয়সী রোনালদোকে দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তখন থেকেই তো বিদেশ বিভূঁইয়ে কাটাচ্ছেন জীবন? যে ক্লাবের হয়ে বিশ্বজয়ের সূচনা রোনালদো কি সেখানেই শেষ করবেন? সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন পর্তুগিজ মহাতারকা। অবসরের আগে আর স্পোর্তিংয়ে ফেরার ইচ্ছা নেই তার। কানাল-১১’কে এমনটাই জানিয়েছেন তিনি। রোনালদো বলেন, ‘আমি স্পোর্তিংয়ের খেলা দেখতে ভালোবাসি। এটা আমার ক্লাব! কিন্তু না, কিন্তু সেখানে ফেরার কথা ভাবছি না, এটা অনর্থক।’
স্পোর্তিং সিপিতেই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন রোনালদো। ছবি: সংগৃহীত

‘আমি পর্তুগালে ক্যারিয়ার শুরু করেছিলাম…এবং এটা এ কারণে নয় যে, আমি পর্তুগিজ লিগ অপছন্দ করি কিংবা এটা মানসম্মত নয়। মোটেও তা নয়।’ –রোনালদো যোগ করেন।

শৈশবের ক্লাবে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেয়ার কারণও ব্যাখ্যা করেছেন রোনালদো, ‘আমার মনে হয়, সবকিছুর একটা নির্ধারিত সময় এবং সীমারেখা আছে এবং সে কারণেই আমি স্পোর্তিংয়ে ফেরার কথা চিন্তা করি না।’

১৯৯৭ সালে স্পোর্তিংয়ের একাডেমিতে যোগ দিয়েছিলেন রোনালদো। ২০০২ সালে ক্লাবটির বি দলে অচিষেক হয় তার। একই বছরে মূল দলেও জায়গা করে নেন। লিসবনের ক্লাবটির হয়ে মোট ৩১ ম্যাচ খেলে ৫ গোল এবং ৬টি অ্যাসিস্ট করেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit