শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

তুলোধুনো করার পর নতুন রেস্তোরাঁয় দীপিকাকে আমন্ত্রণ কঙ্গনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : কঙ্গনা রানাউতকে বলিপাড়ায় ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে সবাই জানে। সেই সঙ্গে পরিচিত ‘কুইন কঙ্গনা’ হিসেবে। কিন্তু সামান্য কিছুতেই মেজাজ হারিয়ে রুদ্র রূপ ধারণ করেন অভিনেত্রী। একাধিকবার বেফাঁস মন্তব্যও করেন কঙ্গনা। তাই অভিনেত্রীর নিন্দুকের সংখ্যাও কম নয়। আর ইদানিং মাঝেমধ্যে দেখা যায়, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নানান বিষয়ে কটাক্ষ করেন অভিনেত্রী। আর দীপিকা কোনো প্রতিক্রিয়া না দিলেও কঙ্গনার দিক থেকে ধেয়ে আসে নানা তির্যক মন্তব্য। 

সাক্ষাৎকারে কঙ্গনার রেস্তোরাঁ খোলার পরিকল্পনা শুনেই দীপিকা জানিয়েছিলেন— সেই রেস্তোরাঁর প্রথম অতিথি তিনিই হবেন। সব তর্কবিতর্ক ভুলে গিয়ে সেই কথাই আবার দীপিকাকে মনে করিয়ে দিলেন কঙ্গনা রানাউত। সেই পুরোনো সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন— আমি একটা রেস্তোরাঁ খুলতে চাই। সারা বিশ্বের নানা রকমের খাবার থাকবে সেই রেস্তোরাঁয়। আমি সারা বিশ্বের খাবার খেয়েছি। নানা ধরনের খাবারের প্রণালি আমার কাছে রয়েছে। কোনো একদিন আমার নিজের একটা খুব সুন্দর ক্যাফে দেখতে হবে। খাবারের ব্যাপারে আমার বিশেষ আগ্রহ রয়েছে। এই শুনেই দীপিকা বলে উঠেছিলেন—আমি তোমার রেস্তোরাঁয় প্রথম অতিথি হব।

সেই পুরোনো ভিডিও কঙ্গনার এক অনুরাগী সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন। সেই ভিডিও দেখেই কঙ্গনা মনে করিয়ে দেন দীপিকাকে। নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে নিয়ে সেখানে দীপিকাকে ট্যাগ করেন অভিনেত্রী। তবে দীপিকার তরফ থেকে আসেনি কোনো প্রতিক্রিয়া। আজ বৃহস্পতিবার কঙ্গনা তার রেস্তোরাঁর বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন। বরফাবৃত সেই ক্যাফের ছবি মুহূর্তে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে, অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তে এই রেস্তোরাঁ চালু হচ্ছে। আর সেদিনের প্রধান অতিথি হিসাবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের উপস্থিতির অপেক্ষায় কঙ্গনা রানাউতের ভক্ত-অনুরাগীরা।

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit