শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সৃজিত প্রসঙ্গে কিছুই বলতে চান না মিথিলা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন। বিশেষ করে মিথিলার সাবেক স্বামী গায়ক-অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ের পরই আলোচনা-সমালোচনায় অভিনেত্রী। 

কিন্তু সেই সমালোচনা যেন তার পিছু ছাড়ছে না। তাহসানের সঙ্গে ১১ বছরের দাম্পত্য ভেঙে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছিলেন মিথিলা। সেই সংসার সুখেরই চলছিল তাদের, কিন্তু হঠাৎ করেই সেই সুখের সংসার অতীত হয়ে গেল। এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না অভিনেত্রী। ফলে সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে সৃষ্টি হয়েছে নানান গুঞ্জন। এমনকি শোনা যায় বিচ্ছেদ চর্চাও।

যদিও অভিনেত্রীকে নিয়ে তার ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। অনেকেরই প্রশ্ন—আদৌ কি বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা? এর আগে সৃজিতও সাবেক প্রেমিকাকে বুকে টেনে ‘অতীতের হিসাব-নিকাশ’ জানতে চেয়েছিলেন। সৃজিতের এমন সব ইঙ্গিতের সঙ্গে বিচ্ছেদ জল্পনাও ওঠে তুঙ্গে! সম্প্রতি সিনেমার কাজ নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন মিথিলা। সেখানে সৃজিতের সঙ্গে অভিনেত্রীর রসায়ন নিয়ে প্রশ্ন করা হলে, তার উত্তর দিতে নারাজ অভিনেত্রী। মিথিলা স্পষ্ট জবাব দেন— এ বিষয়ে তিনি কিছুই বলতে চান না ।

জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে মিথিলার নতুন সিনেমা  ‘জলে জ্বলে তারা’। এ সিনেমা প্রসঙ্গে সাক্ষাৎকারের একপর্যায়ে সৃজিতের কথা উঠতেই মিথিলা জবাব দেন— আমার মনে হয় আমরা সিনেমাটি নিয়েই কথা বলি। কারণ আমি দেখেছি যে, এই ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গেলেই সাক্ষাৎকারের এই কথাগুলো থেকে ছোট ছোট অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাবে। ছোট ক্লিপগুলো বারবার অপ্রাসঙ্গিক জায়গাগুলোতে দেখানো হবে। সে জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এ বিষয় নিয়ে কোনো কথা বলব না।

মিথিলা  বলেন, ‘বরং সিনেমায় আমার আর নাঈমের রসায়ন কেমন, তা নিয়ে কথা বলতে পারেন।  উল্লেখ্য, মিথিলার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’য় অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা এফএস নাঈম।

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit