বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

নোয়াখালীতে গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু 

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের ইউসুফ মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আরমান হোসেন ছাবিদ (১৭) একই গ্রামের ইউসুফ মেম্বর বাড়ির মো.খলিল উল্লাহর ছেলে। তিনি সৈকত সরকারি কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আরমান বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির ভিতর নিজেদের একটি বাদাম গাছের ডালপালা কাটতে গাছে উঠেন।  এ সময় তিনি একটি ডালে পা রাখলে ডাল ভেঙ্গে নিচে পড়ে যান। এতে তিনি বুকে ব্যাথা পেয়ে অচেতন হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন দেখে দ্রুত  তাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ শাহীন মিয়া বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

 

 

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit