রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
১৯ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? বিয়ে করছেন আলিয়া ভাটের বোন, পাত্র যিনি মেসিকে মিয়ামিতে নিয়ে আসাই ক্যারিয়ারের সেরা মুহূর্ত: বেকহ্যাম সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে সাবেক মন্ত্রীর নাম প্রস্তাব: হিন্দুস্তান টাইমস হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ‘সি রোবট’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র লালমনিরহাটে টিকাদান ক্যাম্পেইনে প্রায় দেড় লাখ শিশুকে হাম-রুবেলা টিকা খাওয়ানে হবে হরমুজে ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করলো ইরান, নিষেধাজ্ঞা না মানলে হামলা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার তিনি কে?

গোলান মালভূমিতে সৈন্য রাখবে ইসরায়েল, উত্তেজনা বাড়ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে দখল করা কৌশলগত অবস্থান হারমন পর্বতের শীর্ষে ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে। মঙ্গলবার সেখানে সেনা সফরের সময় তিনি এই ঘোষণা দেন।  

কাটজ বলেন, ইসরায়েল শত্রুভাবাপন্ন কোনো শক্তিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত হতে দেবে না। এর মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, সিরিয়ার এই অঞ্চল থেকে সুরক্ষা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।  

সিরিয়া-লেবানন সীমান্তে অবস্থিত হারমন পর্বত বরফে ঢাকা বিশাল এক পর্বতশ্রেণি। এখান থেকে একদিকে দামেস্কের গ্রামীণ এলাকা, অন্যদিকে ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমি স্পষ্ট দেখা যায়। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েল এই গোলান মালভূমি সিরিয়ার কাছ থেকে দখল করেছিল।  

ইসরায়েলের দাবি, তারা সিরিয়ার জাতিসংঘ পর্যবেক্ষিত নিরস্ত্রীকৃত অঞ্চলে অবস্থান নিয়েছে এবং কখনো কখনো এর সীমানা ছাড়িয়েও গেছে। যদিও ইসরায়েলি কর্মকর্তারা পূর্বে জানিয়েছিলেন, এই পদক্ষেপ সীমিত এবং সাময়িক। তবে বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে, এই অবস্থান দীর্ঘমেয়াদে স্থায়ী হতে চলেছে।  

ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখছে বিভিন্ন দেশ ও জাতিসংঘ। তারা ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের পদক্ষেপ জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে।  

ইসরায়েলের এই সিদ্ধান্ত এবং হারমন পর্বতের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা সিরিয়া এবং এর প্রতিবেশী অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করছে। অনেকেই আশঙ্কা করছেন, এই পরিস্থিতি আঞ্চলিক বিরোধ আরও জটিল করে তুলতে পারে। 

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit