শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ভারতীয় জেলেকে শ্রীলঙ্কার নৌবাহিনীর গুলি, ভারতের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍জাফনা সাগরে ভারতীয় জেলেরা সমুদ্রসীমা অতিক্রম করে অবৈধভাবে মাছ ধরার সময় তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এতে কয়েকজন ভারতীয় জেলে আহত হয়েছেন। এ ঘটনায় শ্রীলঙ্কার কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আন্তর্জাতিক সমুদ্রসীমা পেরোনোর অভিযোগে শ্রীলঙ্কা নৌবাহিনীর হাতে গ্রেফতার হওয়া ১৩ জন জেলের মধ্যে আহত দুই জেলে রয়েছেন। তারা পালানোর চেষ্টা করার সময় গুলিতে আহত হয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এ ঘটনায় নয়া দিল্লিতে অবস্থানরত শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে। তার কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, কলম্বোতে ভারতের হাই কমিশনও শ্রীলঙ্কা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি তুলে ধরেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মাছধরা ওই নৌযানে মোট ১৩ জন জেলে ছিলেন। তার মধ্যে দু’জন ‘মারাত্মক আহত’ হয়েছেন। বর্তমানে তারা জাফনা টিচিং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনজনে জেলে অল্প আহত হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit