বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা আমিরাতের ২ কোম্পানির

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে বন্দর উন্নয়ন, ব্যবস্থাপনা, সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ দুইটি প্রধান কোম্পানি। ওই দুই কোম্পানি হলো- আবুধাবি পোর্টস গ্রুপ ও মাসদার। তাদের এই বিনিয়োগের প্রস্তাবের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এসব প্রস্তাব করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বিনিয়োগ প্রস্তাবের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। আপনার লোকবল আনুন এবং যত খুশি প্ল্যান্ট স্থাপন করুন।’

প্রেস উইং জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, ডেনমার্কের এপি মোলার মারস্ক এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পরে চতুর্থ প্রধান বন্দর পরিচালনাকারী এবং লজিস্টিক কোম্পানি আবুধাবি পোর্টস গ্রুপ এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করেছে।

আবুধাবি পোর্টস গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগের অধীনে কনটেইনার এবং বহুমুখী টার্মিনাল এবং সুবিধাগুলোর অর্থায়ন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রস্তাবিত তিনটি বে-টার্মিনালের মধ্যে একটি উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে।

গ্রুপের সিইও আল মুতাওয়া বাংলাদেশি কর্তৃপক্ষের স্বাগতপূর্ণ মনোভাবের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, বিনিয়োগ বাংলাদেশি বন্দরগুলোতে জাহাজ চলাচল বৃদ্ধিতে সহায়তা করবে।

এ ছাড়া নবায়নযোগ্য শক্তি কোম্পানি মাসদার উপকূলে পুনরুদ্ধারকৃত জমিতে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে। যেন ২৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা যায়।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit