রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী! দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

রমজানে ৪২৪ উপজেলায় মিলবে ওএমএসের চাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভমূল্যে ওএমএসের (খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি) চাল বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ফেব্রুয়ারি মাস থেকে সারা দেশে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এই কর্মসূচির আওতায় ৩০ টাকা দরে জনপ্রতি ৫ কেজি চাল পাবেন ক্রেতারা।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশের ৬১টি জেলার ৪০১টি উপজেলা এবং ৩টি পার্বত্য জেলার ২৩টি উপজেলাসহ মোট ৪২৪টি উপজেলায় প্রতিদিন ওএমএসের চাল বিক্রি করা হবে। সাধারণ উপজেলাগুলোর জন্য দৈনিক তিন টন এবং পার্বত্য এলাকার জন্য এক টন চাল বরাদ্দ থাকবে। সারা দেশে মোট ৮৪৮টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে।

এ ছাড়া ঢাকার মহানগর, জেলা সদর পৌরসভা, আটটি সিটি করপোরেশন এবং শ্রমঘন এলাকার জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলার ৯০৬টি কেন্দ্রে প্রতিদিন এক টন করে চাল বিক্রি করা হবে। সচিবালয় কেন্দ্রের জন্য দৈনিক দুই টন চাল বরাদ্দ থাকবে। এই উদ্যোগ রমজান মাসে নিম্ন আয়ের মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit