রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী! দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

বেক্সিমকোর শেয়ার বিক্রি করে গ্রাহকদের বকেয়া পরিশোধ করা হবে: শ্রম উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : বেক্সিমকো সংশ্লিষ্ট সবার সমস্ত বকেয়া ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত কমিটির ষষ্ঠ সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শ্রম উপদেষ্টা বলেন, ব্যবসা প্রতিষ্ঠানটির চালু থাকা দুটি কোম্পানি বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিক্সের বন্ধকি শেয়ার বিক্রি করে সবার পাওনা পরিশোধ করা হবে। প্রয়োজনে অর্থ মন্ত্রণালয় থেকেও টাকা নেওয়া হবে। তবে নিশ্চিতভাবে পাওনা পরিশোধ করে দেয়া হবে।

তিনি আরও বলেন, আগামী রবিবার শেয়ার বিক্রির বিষয়টি ঠিক করতে ব্যাংকগুলোর সঙ্গে বসবে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন। বেক্সিমকো টেক্সটাইল অ্যান্ড এপারেলস কোম্পানির মোট ব্যাংক ঋণ ২৮ হাজার কোটি টাকার বেশি। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সংখ্যা ১৬টি। যার বিপরীতে ঋণ ১২ হাজার কোটি টাকা। সবমিলিয়ে বেক্সিমকো লিমিটেডের ৪০ হাজার কোটি টাকার বেশি ঋণ আছে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত বলেন, কী কাগজপত্রের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ঋণ দিয়েছে, সে বিষয়ে ফেব্রুয়ারির মধ্যে বিভাগীয় ও আইনানুগ পদক্ষেপ নেয়া হবে। কোনো ব্যত্যয় দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit