রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জাকসুর মতবিনিময় সভা বর্জন ছাত্রদলের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের লক্ষ্যে গঠিত পরিবেশ পরিষদের সঙ্গে ছাত্রসংগঠনগুলোর মতবিনিময় সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।

রোববার (২৬ জানুয়ারি) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে পূর্বনির্ধারিত অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করলেও জাবি শাখা ছাত্রদলের প্রতিনিধি দল সিলেট কক্ষে প্রবেশ করে এবং প্রশাসনের কাছে চার দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দিয়ে তারা মতবিনিময়ে সভা বর্জন করেন।

তাদের দাবিগুলো হলো- জাকসুর তফসিল ঘোষণার পূর্বে জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার নিশ্চিত করা, প্রশাসন সম্পূর্ণরূপে সংস্কার করা, ফ্যাসিবাদ মুক্ত প্রশাসনে অধীনে জাকসু করা এবং ছাত্রশিবিরের রাজনৈতিক সুরাহা না হওয়া পর্যন্ত জাকসুতে অংশগ্রহণ না করা।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, জাকসু নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারেনি। বিভিন্ন বিভাগ থেকে ছাত্র প্রতিনিধি চাওয়া হয়েছে সেটা কিসের ভিত্তিতে করা হয়েছে আমার জানা নেই। ফ্যাসিবাদের দোসর ও ১৫-১৭ জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার ব্যতিত জাকসু নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবেনা।

এর আগে, বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বিভাগীয় ছাত্র সংসদ প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীরা পূর্বঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই জাকসুর বাস্তবায়ন চান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ছাত্র সংসদের সহ-সভাপতি সোহেল রানা বলেন, জাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা সবচেয়ে বড় অংশীজন। এখানে কারো হস্তক্ষেপে জাকসু বিলম্বিত হোক, তা চাইনা। জাকসু আমাদের প্রাণের দাবি। দ্রুততম সময়ের মধ্যে জাকসু বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই।

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এ লক্ষ্যে গত ৩১ ডিমেম্বর নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে প্রশাসন। পরে ১১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা, ২১ জানুয়ারি পরিবেশ পরিষদ ও ২৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়।

রোডম্যাপ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit