শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম

‘সব জিনিসের দাম একসঙ্গে কমে যাবে, এটা আশা করি না’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে সব জিনিসের দাম একত্রে বেড়ে যাবে, এটা পৃথিবীর কোনো দেশে হয় না। আবার সব জিনিসের দাম একত্রে কমে যাবে, এটাও আমরা আশা করি না।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, চালের দাম অনেক বেড়ে গেছে… মনে হচ্ছে যেন চালের দাম এক হাজার টাকা হয়ে গেছে। তবে এটা ঠিক জনগণের কষ্ট হচ্ছে। অনেক কিছু তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকছে না। আমরা সেটা উপলব্ধি করছি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আপনারা (সাংবাদিক) একটু পজিটিভলি দেখেন। বাংলাদেশে সবই খারাপ, সবই ভালো। এমন ভাব, মনে হয় যেন বাংলাদেশ বলে দেশই নাই। এই হচ্ছে না, ওই হচ্ছে না। পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit