শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

সেতাবগঞ্জ মহিলা সমিতির নির্বাচনে নারগিস-কামনা প্যানেল বিজয়ী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশের মধ্যদিয়ে সেতাবগঞ্জ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফলাফল ঘোষনা করেন। এতে নারগিস-কামনা প্যানেলের ৬ জন নির্বাচিত হয়েছে।

গতকাল ২৫ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার কাহারোল সারওয়ার মোর্শেদ স্বাক্ষরিত নির্বাচন ফলাফল সিটে দেখা যায় চেয়ারম্যান পদে মোছাঃ নারগিস পারভিন ছাতা প্রতিকে ৫৩৫ ভোট পেয়ে, ভাইস চেয়ারম্যান পদে নাজনিন আকতার হারিকেন প্রতিকে ৫৯০ ভোট পেয়ে, সেক্রেটারি পদে শামনুর নাহার কামনা ফুটবল প্রতিকে ৫৫১ ভোট পেয়ে, ট্রেজারার পদে আফসানা মনি টেবিল প্রতিকে ৫৭৫ ভোট পেয়ে, ডিরেক্টর-১ পদে মোছাঃ সুরাইয়া আকতার মই প্রতিকে ৫২৯ ভোট পেয়ে ও ডিরেক্টর-২ পদে গৌরি রানী সাহা আম প্রতিকে ৪৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে মোট ভোটার ছিল ১১৪১ জন এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৭৫০টি। এই নির্বাচিত কমিটি আগামী ৩ বছরের জন্য সমিতির দায়িত্বভার পরিচালনা করবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit