শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ কেন জারি করল বিএসএফ?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে এই ‘অপস অ্যালার্ট’ জারি করেছে বিএসএফ।

প্রতিবেদন মতে, দেশটির উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ৪০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। পূর্বাঞ্চলে কমান্ডের এডিজি তথা স্পেশাল ডিজি রবি গান্ধী বিজ্ঞপ্তি জারি করে সবকটি সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার আউটপোস্টগুলোকে সতর্ক করেছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিএসএফকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই নির্দেশনামাকে বিএসএফের পরিভাষায় নাম দেয়া হয়েছে ‘অপস অ্যালার্ট’। 
 
নির্দেশনায় আরও বলা হয়েছে, সীমান্তে বারবার মহড়া চালাতে হবে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করতে হবে। প্রয়োজনে রাতে বাড়তি সেনা মোতায়েন করে নজরদারি বাড়াতে হবে। বিএসএফের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, প্রজাতন্ত্র দিবস ঘিরে সীমান্তে এ সতর্কতা জারি করা হয়েছে।
 
পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে বলা হয়েছে, এ সংক্রান্ত বিষয়ে সীমান্ত লাগোয়া গ্রামগুলোর বাসিন্দাদের ভালো করে বোঝাতে হবে। আর সেই দায়িত্ব নিতে হবে বিএসএফের শীর্ষ কর্মকর্তাদের। ইতোমধ্যে ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের স্পেশাল ডিজি একাধিক বর্ডার আউটপোস্ট এলাকা পরিদর্শন করেছেন। 
 
নির্দেশনা আরও বলা হয়েছে, একাধিক অংশ রয়েছে যেখানে কাঁটাতার নেই। সবচেয়ে বেশি নজরদারির প্রয়োজন রয়েছে অরক্ষিত এলাকায়। আগামী সাতদিন এই এলাকাগুলোকে পাখির চোখ করে বেশি সতর্ক থাকতে হবে।
সূত্র: এএনআই, টিভি৯

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit