বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শ্রীমঙ্গলে যানযট মুক্ত রাখতে প্রশাসনের অভিযানে জরিমানা ২ হাজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ Time View

আমিনুর রশীদ চৌধুরী রুমন , শ্রীমঙ্গল প্রতিনিধি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যানজট নিরসনে ও পথচারীদের নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে পর্যটন নগরী শ্রীমঙ্গল পৌরসভার ভেতর বিভিন্ন সড়কে এবং বাজারে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেন পৌরসভা কর্তৃপক্ষ।

রবিবার (৫ জানুয়ারি) ২০২৫ খ্রিঃ দুপুরে অভিযানে নেতৃত্ব দেন, শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। এ সময় অভিযানে অংশ নেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস।

পৌরসভা এলাকার ভানুগাছ সড়ক, স্টেশন সড়ক, হবিগঞ্জ সড়ক সহ বিভিন্ন সড়ক ও বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও সড়কের পাশে ফুটপাথ দখল করে অবৈধভাবে যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদ করা হয়েছে। ফুটপাত দখল করে দোকানপাট গড়ে ওঠায় পথচারী ও যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়।

সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এসব বিষয় পৌর প্রশাসকের নজরে আসলে তারা অভিযানে নামেন। অভিযান পরিচালনার সময় বিভিন্ন অনিয়মের কারণে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit