বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস, সেই শিক্ষককে অব্যাহতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালযয়ে (বেরোবি) ছাত্রলীগ নেত্রী ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হওয়ার বিষয়ে একুশে টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ রুহুল আমিনকে প্রশাসনিক পদ হতে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিনি শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্বে ছিলেন। আর গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন ইয়াসমিন ঐশী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে উক্ত পদ হতে অব্যাহতি দিয়ে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী। একই ঘটনায় প্রফেসর ড. মোঃ রুহুল আমিনকে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে ‘এ’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী গণিত বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী মিড সেমিস্টার পরীক্ষায় অংশ না নিয়েও ২১ নাম্বার পান এবং পাস করিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে একই বিভাগের কোর্স শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিনের বিরুদ্ধে।

তবে ওই শিক্ষক বিষয়টি অস্বীকার করেছেন।

এ ঘটনাটি জানাজানি হলে ক্যাম্পাসে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ায় মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit