শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

যে কারণে মাত্র এক পেসার নিয়ে মাঠে নেমেছিল ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : সাদা বলের ক্রিকেটে ফিরেই যেন নিজেদের খুঁজে পেয়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে তারা। কিন্তু জয়ের পরও এই ম্যাচে ঘিরে বিতর্ক হচ্ছে! মোহাম্মদ শামিকে না খেলানোয়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রথম ম্যাচের আগে অনুশীলনে শামিকে একটু অস্বস্তিতে ভুগতে দেখা গিয়েছিল। তার পায়ে স্ট্র্যাপ বাঁধা ছিল। টানা দেড় ঘণ্টা বল করার সময় কোনো অস্বস্তি দেখা না গেলেও মাঠ ছাড়ার সময় একটু অস্বস্তিতে দেখা গিয়েছিল তাকে।

যদিও অধিনায়ক সূর্যকুমার ভারতীয় পেসারের চোট নিয়ে কিছু বলেননি। বরং তিনি ব্যাখ্যা দিয়েছেন, কেন ইডেনে পেসার কমিয়ে, বাড়তি স্পিনার খেলানো হয়েছিল।

ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, ‘আমরা নিজেদের শক্তি অনুযায়ী দল তৈরি করতে চেয়েছিলাম। দক্ষিণ আফ্রিকাতেও স্পিনার বেশি খেলিয়েছিলাম। নতুন বলে বল করার দায়িত্ব হার্দিক পান্ডে নেয়। ফলে আমরা এক জন বাড়তি স্পিনার খেলানোর সুযোগ পাই। আর আমাদের তিন জন স্পিনারই দারুণ বোলিং করছে।’

এই ম্যাচে পেসার হিসাবে নেওয়া হয়েছিল শুধু বাঁহাতি আর্শদীপ সিংকে। তার সঙ্গে ছিলেন অলরাউন্ডার হার্দিক এবং নীতীশ কুমার। হার্দিক বল করলেও নীতীশকে বল করানো হয়নি। স্পিন বিভাগ সামলানোর জন্য ছিলেন বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণই।

ভারতের হয়ে আর্শদীপ, হার্দিক, অক্ষর দু’টি করে উইকেট নেন। তিনটি উইকেট নেন বরুণ। বিষ্ণই কোনো উইকেট পাননি।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit