বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

জানা গেল বিশ্বকাপে ব্রাজিলের কে কোন জার্সি পরে খেলবেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর নেইমার ব্রাজিল দলে ডাক পাননি। তার অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সিটি পরে খেলেছেন রদ্রিগো, ইনজুরির কারণে এই ফুটবলার বিশ্বকাপের দলে নেই। শেষ দুই ম্যাচে এটি পরেছেন ভিনিসিউস জুনিয়র। বিশ্বকাপে তিনি পরবেন ৭ নম্বর জার্সি।

আক্রমণভাগের ফুটবলারদের জন্য মর্যাদাপূর্ণ ৯ ও ১১ নম্বর জার্সি পরবেন যথাক্রমে ম্যাথুস কুনহা ও রাফিনহা। অ্যালিসনকে ১ নম্বর দিয়ে শুরু হয়েছে, ওয়েসলে ২, গ্যাব্রিয়েল ম্যাগালহাস ৩, মার্কুইনহোস ৪, ক্যাসেমিরো ৫ ও আলেক্স স্যান্ড্রো পরবেন ৬ নম্বর জার্সি।
ব্রুনো গুইমারেস ৮, ওয়েভারটন ১২, দানিলো ১৩, ব্রেমার ১৪, লিও পেরেইরা ১৫, ডগলাস সান্তোস ১৬, ফ্যাবিনহো ১৭, দানিলো সান্তোস ১৮, এন্দরিক ১৯, লুকাস পাকুয়েতা ২০, লুইস হেনরিক ২১, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ২২, এডারসন ২৩, ইবানেজ ২৪, ইগর থিয়াগো ২৫ ও রায়ান পরবেন ২৬ নম্বর জার্সি। 

আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা। ২০ জুন দ্বিতীয় ম্যাচ হাইতির বিপক্ষে, আর ২৫ জুন তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপে খেলতে নামার আগে আজ রাতে পানামা ও ৭ জুন মিশরের বিপক্ষে খেলবে তারা।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit