রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

দাম্পত্য কলহে ট্রেনের নিচে প্রাণ দিলেন এলজিইডি কর্মকর্তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : জামালপুরের সরিষাবাড়ীতে দাম্পত্য কলহের জের ধরে সানোয়ার হায়দার (৩২) নামে এক এলজিইডি’র কর্মকর্তা ট্রেনের নিচে লাফ দিয়ে প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলা এলজিইডি’র বন্যা প্রকল্পের কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মীরা জানান, স্ত্রীর সঙ্গে সানোয়ার হায়দারের দাম্পত্য কলহ চলছিল। সপ্তাহখানেক আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

স্থানীয় সূত্র জানায়, সানোয়ার সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশ দিয়ে রাস্তায় হাঁটতে ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ৩৭ আপমেইল ট্রেন আসলে হঠাৎ দৌড়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়লে মুহূর্তেই কাটা পড়ে মারা যান।

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আশীষ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit