রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

ফিলিপাইনে ৫.৯ মাত্রার ভূমিকম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক  :  ফিলিপাইনের মধ্যাঞ্চলে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এক বুলেটিনে বলেছে, লেইট প্রদেশের সান ফ্রান্সিসকো শহরের কাছে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।খবর রয়টার্সের। এছাড়া ভূমিকম্পের ফলে ক্ষয়-ক্ষতি ও আফটারশকের বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। সান ফ্রান্সিসকোর পুলিশ প্রধান বার্নি ক্যাটিগ জানান, ভূমিকম্পটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী ছিল।

তিনি রয়টার্সকে বলেন, এটি শক্তিশালী ছিল। আমাদের তাকের কিছু ছবির ফ্রেম পড়ে গিয়েছিল। তবে, ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ক্যাটিগ।

ফিলিপাইনে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা। প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় সেখানে প্রায়শই ভূমিকম্প ও আগ্নেয়গিরির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit