রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

নোয়াখালীতে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই ১১ দোকান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অগ্নিকান্ডে ১১টি দোকানসহ ২টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।বুধবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, বুধবার রাতে উপজেলার সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারের একটি কসমেটিক দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। দোকানে আগুন দেখে দোকানের মালিক স্ট্রোক করেন। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকান ও দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার হারুনুর রশীদ জানান, অগ্নিকাণ্ডের খবরে হাতিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ১১ দোকান ও দুটি বসতঘর পুড়ে যায়। এরমধ্যে কাপড় দোকান, চা দোকান, কসমেটিক দোকান, গ্যাসের দোকানসহ বিভিন্ন দোকান ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতি হয়েছে অন্তত ২০ লাখ টাকার।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit