শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

দুর্গাপুরে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্গাপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি ) দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে, উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মো. আজিজুল হক। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, কৃষি অফিসার নীপা বিশ^াস প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে, অতিথিগন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। বিসিএসআইআর এর প্রতিনিধিরা প্রজেক্টরের মাধ্যমে তাদের কার্যক্রম ও প্রযুক্তির নানাদিক উপস্থাপন করেন। উল্লেখ্য, দেশের ৮০টি উপজেলায় ধাপে ধাপে এ সেমিনারের আয়োজন করবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit