বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

হামলা ভাংচুরের প্রতিবাদে ডাকা মানববন্ধনে বিএনপি নেতার ভাইয়ের নেতৃত্বে ফের হামলা, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ঠিকাদারী কাজে বাধা, হামলা-ভাংচুরের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন-সমাবেশে বিএনপি নেতার ভাইয়ের নেতৃত্বে ফের হামলা-ভাংচুরের অভিযোগ উঠেছে। এসময় সাংবাদিকসহ অন্তত ৫জন আহত হয়েছে।বুধবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে হামলার এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে এবং নোয়াখালী প্রেসক্লাবে ব্যাপক ইট পাটকেল মারতে থাকে। এ সময় সড়কে থাকা একটি যাত্রীবাহী মাইক্রোবাসও ভাংচুর করা হয়। একপর্যায়ে দেশ টিভির নোয়াখালী প্রতিনিধি মাওলা সুজনকে প্রাণনাশের হুমকি দেয় হামলাকারীরা।  

জানা যায়, দুপুর ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার আবদুল করিম মুক্তার নেতৃত্বে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাছেরের বিরুদ্ধে দলীয় সহযোগী সংগঠনের আরেক নেতা মুক্তার ঠিকাদারী কাজে বাধা, এস্কেভেটর মেশিন ভাংচুর ও শ্রমিকদের কুপিয়ে আহত করার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শেষের দিকে হঠাৎ করে আবু নাছেরের ছোট ভাই জুয়েলের নেতৃত্বে ২৫-৩০জন দেশীয় অস্ত্র নিয়ে মানববন্ধনে হামলা চালায়। এ সময় হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে সাংবাদিকসহ অন্তত ৫জন আহত হয়। ভাংচুর করা হয় যাত্রীবাহী একটি মাইক্রোবাস। খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ ও সেনবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

যোগাযোগ করা হলে নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, শহরের রাজনীতিতে দলীয় কোন্দল রয়েছে। এ হামলার সাথে আমিও আমার ভাই জড়িত নই। এই ঠিকাদারী কাজও মুক্তার নই। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  তবে এই ঘটনায় এখনো কেকউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।  

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit