বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

ফ্যামিলি কার্ড বাতিলের প্রতিবাদে নোয়াখালীতে জেএসডির বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-শতাধিক পণ্যে শুল্ক–কর আরোপ, টিসিবির ট্রাক সেল বন্ধ এবং ৪৩ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে  কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি বসুরহাট পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বসুরহাট জিরো হয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেএসডি স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাঠোয়ারী।

বক্তাগণটিসিবির ট্রাক সেল বন্ধ ও ৪৩ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিল ও শতাধিক পণ্যে শুল্ক–কর আরোপ করায় অন্তবর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেন। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রাম-শহরে শ্রমজীবীদের জন্য রেশন এবং ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি জানান। সমাবেশ থেকে কোম্পানীগঞ্জের মুছারপুরে নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় জেএসডি সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাঠোয়ারী মুছারপুর থেকে বসুরহাটে জেএসডিরি মিছিল সমাবেশে আসার সময় বিএনপি কর্মীরা জেএসডির চারটি বাস আটকে রাখে বলে অভিযোগ করেন। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় নেতাদের কাছে বিচার দাবি করেন। সমাবেশে জেএসডির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাঠোয়ারীকে নোয়াখালী ৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জেএসডির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সিরাজ মিয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, নোয়াখালী জেলা জেএসডির সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি মো. আলাউদ্দিন, কাজল হাজারী, সাধারণ সম্পাদক নূর রহমান, যুগ্ম সম্পাদক মো. সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রশিদ আল মামুন, প্রচার সম্পাদক মজিবুর রহমান রুবেল ও সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন প্রমুখ।

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit