বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আটোয়ারীতে এনজিও ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত এনজিও ফেডারেশন( এফএনবি) এর আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) সকালে উপজেলার বারঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার দুস্থ ও সমাজের প্রতিবন্ধী, অসহায় ,দরিদ্র, খেটে খাওয়া দিনমজুর শ্রেণির শীতার্ত মানুষের মাঝে প্রায় পাঁচ শতাধীক কম্বল বিতরণ করা হয়।

এনজিও ফেডারেশন পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ও দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জহুরুল ইসলামের সভাপতিতে এবং এফএনবি পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক ও ব্র্যাক পঞ্চগড় জেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিতরণের আগে ইউএনও’র প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি এফএনবি জেলা সভাপতি মোঃ জহুরুল ইসলাম। এসময় বুরো বাংলাদেশ এর ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ছানোয়ার হোসেন, বোদা’র এলাকা ব্যবস্থাপক মোঃ সাহেদুল ইসলাম(পলাশ), পঞ্চগড়ের এলাকা ব্যবস্থাপক মোঃ সজল করিম, এফএনবি আটোয়ারী উপজেলা কমিটির সভাপতি মোঃ সহিদুল ইসলাম, আশা আটোয়ারী উপজেলা রিজিওনাল ম্যানেজার উদয় চন্দ্র রায়, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ উদ্দিপন, রিক, ডাম ফাউন্ডেশন, আরডিআরএস, টিএমএসএস সহ অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও সুফলভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit