রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

রাস্তার পাশে পড়ে ছিল বৃদ্ধার লাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় রাস্তার পাশ থেকে আনুমানিক ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানকার দায়িত্বরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বয়স আনুমানিক ৭৫ বছরের মতো হবে। এই ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নাছরিন নাহার মিতু জানান, পুলিশ অচেতন অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনলেও পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় তিনি বেঁচে নেই।

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit