মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদি?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটা করে ট্রাম্পকে অভিনন্দন জানালে তার শপথগ্রহণ অনুষ্ঠানে মোদির না থাকা নিয়ে তৈরি হয়েছে রহস্য। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি ট্রাম্প-মোদির সেই আগের বন্ধুত্বে ফাটল ধরেছে?

ভারতের হয়ে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার একটি বিবৃতি দিয়ে  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্প এবং ভান্সের শপথগ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছে। ভারত সরকারের প্রতিনিধি হয়ে সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন জয়শঙ্কর।

২০ জানুয়ারি, সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। সেখানেই উপস্থিত থাকবেন জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকা সফরে গিয়ে সে দেশের নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন জয়শঙ্কর। তবে নরেন্দ্র মোদিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে কিনা তা নিয়ে স্পষ্ট করা হয়নি ভারত সরকারের তরফে।

প্রসঙ্গত, ডিসেম্বরের শেষেও আমেরিকা সফরে গিয়েছিলেন জয়শঙ্কর। তারপর থেকেই ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাবেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এই প্রসঙ্গে মোদী সরকারকে কটাক্ষ করেছিলেন বিজেপিরই রাজ্যসভার সাবেক সদস্য সুব্রহ্মণ্যম স্বামী। তিনি তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্টে লিখেছিলেন, ‘‘পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আমেরিকা পাঠাচ্ছেন ওই আমন্ত্রণটি জোগাড় করে আনতে’’! এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রণালয় যদিও ভারত-আমেরিকার ‘কৌশলগত ঘনিষ্ঠতা’র কথাই উল্লেখ করেছিল। 

সোমবার, ২০ জানুয়ারি, আমেরিকার সময় দুপুর ১২টায় শপথ নেবেন ট্রাম্প। ওয়াশিংটন, ডিসির ইউ ক্যাপিটলের ওয়েস্ট ফ্রন্টে হবে অনুষ্ঠান। শপথ নেওয়ার পরে ভাষণ দেবেন আমেরিকার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit