শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা-জাইমা ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার! চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রোজার প্রথমেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, হতাশ ক্রেতারা রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

উত্তর গাজায় ইসরায়েলি অবরোধে নিহত বা নিখোঁজ ৫ হাজার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি সামরিক অবরোধের ১০০ দিনের নৃশংস হামলায় প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য মধ্যস্থতা চুক্তির আলোচনার মধ্যে হামলার মাত্রা আরও তীব্র হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে গাজার একটি মেডিকেল সূত্র জানিয়েছে, অক্টোবরের গোড়ার দিকে শুরু হওয়া উত্তরাঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযানের ফলে আরও সাড়ে নয় হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

গতকাল গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি অবরোধকে ‘জাতিগত নিধন, বাস্তুচ্যুতি এবং ধ্বংসের সবচেয়ে ভয়াবহ রূপ’ হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি বাহিনীর অবরোধ ওই অঞ্চলের লাখো মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

আল-জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে জানান, উত্তর গাজা এখন এক ‘ভুতুড়ে এলাকা’। সেখানে ব্যাপক ধ্বংসস্তূপ পড়ে আছে। কিছু মানুষ ওই অঞ্চল ছেড়ে না যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করেছেন।

তিনি বলেন, আমরা দেখছি, গাজা উপত্যকার প্রতিটি স্থানে ফিলিস্তিনিদের পরিকল্পিতভাবে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। আপনি স্কুলে, আশ্রয়কেন্দ্রে, অস্থায়ী শিবিরে বা এমনকি হাসপাতালে থাকুন না কেন, তাতে কিছুই আসে যায় না।

উত্তর গাজার প্রধান স্বাস্থ্যকেন্দ্র কামাল আদওয়ান হাসপাতাল গত ডিসেম্বরের শেষে ইসরায়েলি বাহিনীর আগুনে পুড়ে যায়। এটি তাদের অবরোধেরই অংশ ছিল। এরমধ্যেই গ্রেপ্তার হন হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া। তার অবস্থান বা পরিণতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ইসরায়েলি রাজনীতিকদের পাশাপাশি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো উত্তর গাজায় বসতি নির্মাণের পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করছে। এমন পরিস্থিতিতে গাজার ওপর ইসরায়েলি অবরোধ থামার কোনো ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানায়, ইসরায়েল এ পর্যন্ত অন্তত ৪৬ হাজার ৫৬৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েলি বাহিনীর হামলায় এক লাখ ৯ হাজার ৬৬০ জন আহত হয়েছেন। আর গত এক দিনে ২৮ জন নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit