শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ স্বামীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ Time View

ডেস্ক নিউজ : মৌলভীবাজারের কমলগঞ্জে অন্য পুরুষের সাথে গোপন সম্পর্কের সন্দেহে নিজের স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পন করেছেন এক পাষণ্ড স্বামী।

রোববার এ ঘটনাটি ঘটে উপজেলার আলেপুর গ্রামে। পুলিশ তাকে আটক দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্সের দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম (৩০) তার শ্বশুরবাড়ি একই উপজেলার আলেপুরে থাকতেন। সম্প্রতি তিনি এক ছেলের সাথে তার স্ত্রীর গোপন সম্পর্কের খবর পেয়ে রোববার সেখানে যান।

ওসি আরও জানান, এ সময় স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে গলায় ওড়না পেছিয়ে স্ত্রী মনোয়ারাকে হত্যা করেন তিনি। হত্যার পর রোববার বিকেলে থানায় এসে আত্মসমর্পণ করে দায় স্বীকার করেন আজাদ বক্স। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit