বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল,অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ

৫৫ বছরে পদার্পণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে পদার্পণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। আজ রোববার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষ্যে ক্যাম্পাস বর্ণিলভাবে সাজানো হয়েছে। রোববার সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা। পরে, বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। এতে অংশ নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আড্ডা-আনন্দে স্মৃতিচারণায় মেতে ওঠেন সবাই। বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তারা। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতদের জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য, ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান—এই চার বিভাগে ১৫০ জন শিক্ষার্থী নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে ১৯৭১ সালের ১২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান এ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন। বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক মফিজ উদ্দিন আহমদ প্রথম উপাচার্য হিসেবে এ বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ সাল থেকে ১২ জানুয়ারিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হচ্ছে। বর্তমানে ৬টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগে অধ্যায়ন করছেন ১৪ হাজারের বেশি শিক্ষার্থী।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit