রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৬১০ Time View

ডেস্ক নিউজ : বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত ও দণ্ডিত সদস্যদের পুনর্বহালসহ ৩ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়েছে। একইসঙ্গে তখনকার আদালতের আদেশের কার্যকারিতা সম্পূর্ণরুপে বাতিল এবং বিডিআর নাম পুনঃস্থাপনের দাবি জানিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

রোববার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।এ সময় বক্তব্য রাখেন বিডিআর সুবেদার ইসমাইল হোসেন, জহির উদ্দিন ও সৈনিক ইসমাইল হোসেনসহ চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

সুবেদার ইসমাইল হোসেন ও জহির উদ্দিন জানায়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অবৈধ আইন পাশ করে প্রহসনের বিচারের মাধ্যমে নির্দোষ সদস্যদের চাকরিচ্যুত ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে।

একইসঙ্গে বন্দি বিডিআর সদস্যদের মুক্তির পাশাপাশি সব পর্যায়ের সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। বিডিআর সদস্যরা ১৬ বছর ধরে মানবেতর জীবন অতিবাহিত করছে এবং ইতোমধ্যে হতশাগ্রস্ত কিছু সদস্য মৃত্যুমুখে পতিত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit