মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে এআই এজেন্ট জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জন্মদিন আজ

দুর্গাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাকলজোড়া চাকুরিজীবী কল্যান সংস্থার আয়োজনে পঞ্চম ও অষ্টম শ্রেনীর বৃত্তিপ্রাপ্ত দশজন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, প্রধান ও বিশেষ অতিথিদের এ সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় সংস্থার সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায়, ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক আকলিমা বানু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া, বিভিন্ন দপ্তরে কর্মরত অত্র অঞ্চলের কৃতি সন্তান, জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক মাহবুব আলম, বিজ্ঞানী ড. দেবব্রত পাল, উপ-পরিচালক শফিকুর রহমান সরকার, সহকারী পরিচালক খালিদ সাইফুল্লাহ, সাংবাদিক ও প্রভাষক তোবারক হোসেন খোকন। আলোচনা শেষে আমন্ত্রীত অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় অন্যদের মাঝে, বাকলজোড়া ইউনিয়ন চাকুরিজীবী কল্যান সংস্থার সভাপতি সোহরাব হোসেন খান, সাধারণ সম্পাদক সুভ্রত কুমার পাল, প্রধান পৃষ্ঠপোষক এস এম সাইফুল্লাহ্, সদস্য শাহীন, সৌরভ, উজ্জ্বল, দিলিপ, পিযুস, শাহিদ বেগ, শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit