সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ Time View

নওগাঁ প্রতিনিধি : “ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ (বালক ও বালিকা) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের নওযোয়ান মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন সহ জেলা সকল উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, শিক্ষক, শিক্ষার্থী ও গন্যমান্যা ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের জেলার ১১টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করবেন।

প্রতিটি দলে ১১জন করে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রতিটি ম্যাচে বালকরা ৪০মিনিট আর বালিকারা ৩০মিনিট সময় খেলছে। উদ্বোধনী খেলায় বালক ম্যাচে আত্রাই উপজেলার বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ০-৩ গোলে হারিয়ে রাণীনগর উপজেলার করজগ্রাম প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। অপরদিকে বালিকাদের ম্যাচে রাণীনগর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-০ গোলে আত্রাই উপজেলার সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে বিজয়ী হয়। আগামী ১৩ জানুয়ারী টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলতে এবং আগামীতে একটি সুস্থ্য, মেধাবী ও সুুন্দর জাতি গড়ে তুলতে এমন খেলার আয়োজন অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের আহবান জানান।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit