শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসী বাংলাদেশিদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে শিক্ষিকার ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে মৃত্যু সংসদে দেয়া বক্তব্যে দুঃখ প্রকাশ হাসনাতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার-আশুলিয়ায় দ্বায়িত্ব প্রাপ্ত পোলিং এজেন্টদের সংবর্ধনা অস্ত্র হাতে ঘুরে বেড়ানো ভাইরাল সেই ২ যুবক আটক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা বিশকেকে পুতিন-শি-পেজেশকিয়ান, পশ্চিমের বিরুদ্ধে নতুন বার্তা? ঘুস কেলেঙ্কারিতে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, আজ রাতেই খুলছে ১৬ জলকপাট

জাবি ছাত্রদলের আহ্বায়ক বাবর, সদস্য সচিব অনিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘ ৮ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৩৯তম ব্যাচের (২০০৯-১০ শিক্ষাবর্ষ) সাবেক শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক এবং ৪০তম ব্যাচের (২০১০-১১ শিক্ষাবর্ষ) ওয়াসিম আহমেদ অনিককে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ কমিটিকে সম্মেলনের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন গঠিত ১৭৭ সদস্যের এই আহ্বায়ক কমিটিতে ৫৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং অন্যদের সদস্য হিসেবে রাখা হয়েছে। তবে গঠিত এ কমিটির আহ্বায়ক-সদস্য সচিবসহ অধিকাংশ পদধারী নেতার ছাত্রত্ব নেই বলে অভিযোগ উঠেছে।

এদিকে নতুন গঠিত এ কমিটি বুধবার সন্ধ্যার দিকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হামলা, গুম, খুনের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit