মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

সিঙ্গাপুর শীর্ষে, বাংলাদেশের অবস্থান কত?

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফোর্বস জানিয়েছে, ২০২৫ সালে সিঙ্গাপুর তালিকায় অন্তর্ভুক্ত ২২৭টি বৈশ্বিক গন্তব্যের মধ্যে ১৯৫টিতে ভিসা-ফ্রি অ্যাক্সেসসহ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে তার মুকুট পুনরুদ্ধার করেছে। 

শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকায় সিঙ্গাপুরের পরই রয়েছে জাপান। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে কোনো ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা-ফ্রি প্রবেশের সুবিধা পাবেন। 
 
এছাড়া ১৯১টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন তালিকায় চতুর্থ অবস্থানে থাকা অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইডেন ও নরওয়ের পাসপোর্টধারীরা। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। এসব দেশের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।
 
বাংলাদেশের পাসপোর্ট রয়েছে তালিকার তলানির দিকে। লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে তালিকায় ১০০তম অবস্থান বাংলাদেশের। এই অবস্থানে থেকে মাত্র ৪০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। এর আগের তালিকায় অবশ্য ৯৭ নম্বরে ছিল বাংলাদেশ।
 
তালিকাটিতে এবার বাংলাদেশের চেয়েও দুর্বল পাসপোর্ট রয়েছে মাত্র সাতটি দেশের।
 
সূত্র: ফোর্বস, হেনলি পাসপোর্ট ইনডেক্স

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit