মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত; দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি পর্যটকসহ ৩ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের কাছে ছোট প্লেন বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো ওই দুই পর্যটক সুইস ও ডেনিশ নাগরিক। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের শহরের রটনেস্ট দ্বীপের কাছে একটি হালকা প্লেন বিধ্বস্ত হয়ে সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটক এবং পাইলট নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে।

মঙ্গলবার বিকেলে পার্থ থেকে ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) পশ্চিমে জনপ্রিয় পর্যটন গন্তব্য রটনেস্ট দ্বীপের কাছে বিধ্বস্ত হওয়ার সময় প্লেনটি ছয়জন পর্যটককে বহন করছিল। অন্যদিকে বেঁচে থাকা অন্য তিন পর্যটক আহত হয়েছেন।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক এক সংবাদ সম্মেলনে বলেছেন, “নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। প্রত্যেকের জন্য নিঃসন্দেহে এটি খুবই কঠিন।”

কুক আরও বলেছেন, এই দুর্ঘটনাটি দ্বীপে ছুটি কাটাতে থাকা শিশুসহ হলিডেমেকার পরিবারগুলোর সামনেই ঘটেছে। প্রাদেশিক পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ বলেছেন, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit