রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

লালমনিরহাটে হত্যা মামলার আসামীর সাথে পুলিশ সুপারের নৈশ ভোজ, প্রতিবাদ করায় বিএনপি নেতাকর্মীদের উপর লাঠিচার্জ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের মোস্তফিতে একটি হিমাগারে জুলাই-আগস্ট হত্যা মামলার আসামী আ’লীগ নেতা আখের আলীর সাথে একই টেবিলে পুলিশ সুপার তরিকুল ইসলাম নৈশ্য ভোজ করায় ক্ষুদ্ধ বিএনপি নেতা-কমী সহ জনতা। আওয়ামীলীগ নেতার নৈশভোজে অংশ নিয়ে তোপের মুখে পড়েন লালমনিরহাটের এসপি ও ওসি।প্রতিবাদ করলে পুলিশের লাঠিচার্জে বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়। বর্তমানে তারা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টায় লালমনিরহাট সদর উপজেলার মোস্তফিহাট এলাকায় জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর থানার ওসি আব্দুল কাদের সহ পুলিশের বেশ কজন কর্মকর্তা ছাত্র জনতার গনঅভ্যুত্থানে হত্যা মামলার আসামি আখের আলীর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন। পরে  বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পরে উল্টো তাদের লাঠি পেটাকরে কয়েকজনকে আটক করে রাখে। খবর পেয়ে সেখানে অতিরিক্ত নেতাকর্মী উপস্থিত হয়ে লালমনিরহাট রংপুর মহাসড়ক অবরোধ করলে আটককৃতদের ছেড়ে দিয়ে চলে যায় পুলিশ।

এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বুধবার বিকেলে বিক্ষোভ কর্মসুচির ঘোষণা করেছে স্থানীয় বিএনপির।এ ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পলাতক আসামী আখের আলী তার নিজস্ব কোল্ডস্টোরেজে রাতের খাবারের আমন্ত্রণ জানান পুলিশ সুপার তরিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাদের। বিষয়টি জানতে পেরে বিএনপির স্থানীয় নেতাকর্মী সেখানে গিয়ে প্রতিবাদ ও ছবি তুললে পুলিশ তাদের উপর চড়াও হয়। এ সময় পুলিশ বিএনপির কয়েকজনকে লাঠি ও রড দিয়ে মারধর করে। পরে সেখান উপস্থিত হোন জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার। তাকে দেখে পুলিশ আরো উতেজিত হয়ে তাকেসহ বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটা করে আহত করে আটকে রাখে।

বিষয়টি বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাউর হলে পরে স্থানীয় বিএনপি, সেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা টায়ার জালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা পুলিশ সুচার, সদর থানার ওসি ও ডিবির ওসির প্রত্যাহার চেয়ে স্লোগান দেন।জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক  আব্দুস সাত্তার জানান, পুলিশের কর্মকর্তা ছাত্রজনতার গনঅভ্যুত্থানে আসামিদের ছেড়ে দিয়ে উল্টো তাকেসহ ১৫ নেতাকর্মীকে আহত করে ও কয়েকজনকে আটক করে। পরে তোপের মুখে পরে আমাদের ছেড়ে দিয়ে চলে যায়। পুলিশের এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য আমনা ধিক্কার জানাই। আজ বুধবার বিকেলে এ ঘটনার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ সমাবেশ পালন করবে।এ বিষয়ে সদর থানার ওসি আব্দুল কাদেরের সাথে মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন কেটে দিয়েছেন। 

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit