বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, বিদ্যুতায়িত মারা গেল মা হাতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৬৫ Time View

ডেস্ক নিউজ : বান্দরবানের লামায় হাতির আক্রমণে ফরিদুল আলম (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় বিদ্যুতায়িত হয়ে এক মা হাতি মারা গেছে। সোমবার রাতে উপজেলার ৩নং ফাঁসিয়াখালীর ৪ নম্বর ওয়ার্ড কুমারী এলাকায় এ ঘটনা ঘটে।

ফরিদুল আলম ওই এলাকার বিছন্যার ছড়া এলাকার মৃত আলী আহম্মদের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আবু ওমর জানান, রাতে কৃষক ফরিদুল আলম তার ধানখেত পাহারা দিচ্ছিলেন। এ সময় সেখানে তিনি হাতির পালের আক্রমণের শিকার হন। খবর পেয়ে এলাকার লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন। পরে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে হাতির কবল থেকে ধানখেত রক্ষায় বিদ্যুতের তার দিয়ে চারপাশ ঘেরা দেওয়া হয়। কৃষকেরা ধাওয়া দিলে তারে পা লাগে মা হাতির। এতে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় গর্ভবতী হাতির। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা বন বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি জানান, কুমারী এলাকায় হাতির আক্রমণে এক কৃষক ও বিদ্যুতায়িত হয়ে একটি হাতির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার কথা জানান তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit