শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

কুরস্কে ৫ মাসে প্রায় ১৫ হাজার রুশ সেনা নিহত; দাবি জেলেনস্কির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : গত বছরে আগস্টের শুরুর দিকে সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেছিল ইউক্রেন। এরপরই সেখানে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করে রাশিয়া। এই সময়ে কুরস্কে রাশিয়ার প্রায় ১৫ হাজার সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গতকাল সোমবার রাতে নিয়মিত ভিডিও ভাষণ দেন জেলেনস্কি। ভাষণে তিনি বলেন, কুরস্কে অভিযান চলাকালে শত্রুপক্ষ (রাশিয়া) প্রায় ১৫ হাজার সেনা হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি।

তবে কুরস্কে রাশিয়ার ক্ষয়ক্ষতির যে হিসাব জেলেনস্কি দিয়েছেন, তা যথার্থ কি না—এমন কোনো প্রমাণ তিনি হাজির করেননি।

ইউক্রেন বলেছে, তারা গত রবিবার অঞ্চলটিতে নতুন আক্রমণ শুরু করেছে। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু বলেনি।

ইউক্রেন ও পশ্চিমাদের হিসাবমতে, রুশ বাহিনীর পাশাপাশি প্রায় ১১ হাজার উত্তর কোরীয় সেনা কুরস্ক অঞ্চলে মস্কোর হয়ে লড়াই করছেন।

কুরস্কে উত্তর কোরীয় সেনাদের উপস্থিতির কথা নিশ্চিত বা অস্বীকার—কোনোটাই করেনি রাশিয়া।

গতকাল সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের অগ্রসর হওয়ার প্রচেষ্টা বানচাল করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চল থেকে কুরস্ক শহরমুখী একটি রাস্তার কাছের বেরদিন বসতির কাছে অবস্থানরত ইউক্রেনের বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit