শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

নাজিব রাজাকের গৃহবন্দি থাকার আবেদন মঞ্জুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আপিল অনুমোদন করেছেন আদালত। ফলে দুর্নীতির মামলায় তিনি এখন শাস্তি ভোগের বাকি সময় গৃহবন্দি হিসেবে কাটাবেন। 

সোমবার (৬ জানুয়ারি) মালয়েশিয়ার আপিল আদালতের তিন সদস্যের বেঞ্চ ২-১ ভোটে রায় দিয়ে নাজিবের আবেদনের পক্ষে রায় দেন।

২০২০ সালে নাজিব রাজাক ১এমডিবি কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। তাকে ১২ বছরের কারাদণ্ড এবং মোটা অংকের জরিমানা করা হয়। তবে ২০২৪ সালে তৎকালীন রাজা আল-সুলতান আবদুল্লাহ আহমদ শাহ তার কারাদণ্ড কমিয়ে ছয় বছরে নিয়ে আসেন।

আদালতের কাছে গত বছর এপ্রিলে এই আবেদন করেছিলেন নাজিব। আবেদনে তিনি বলেন, তার কাছে পরিষ্কার তথ্য আছে যে- তখনকার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহ তার শাস্তির বাকি সময় গৃহবন্দি হিসেবে কাটানোর বিষয়ে অনুমতি দিয়েছেন। 
নাজিব দাবি করেন যে, তাকে ১২ বছরের জেল দেয়া হয়েছে। সেই জেলকে কমিয়ে অর্ধেক করা এবং জরিমানা কমানোর বিষয়ে এক মিটিং হয় গত বছর ২৯ জানুয়ারি। সেই মিটিংয়ে সভাপতিত্ব করেন রাজা নিজে।

তিন মাস পরে হাইকোর্ট বিষয়টি আমলে নেয়। অবশেষে সোমবার ২-১ সংখ্যাগরিষ্ঠতায় মামলাটির মেরিট শুনানি করে রায় দেন কোর্ট অব আপিল। 

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit