শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

মানিকগঞ্জে শিক্ষানবিশ আইনজীবী ও প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : মানিকগঞ্জের দুই উপজেলায় পারিবারিক কলহের জেরে দুজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। জেলার শিবালয়ে ফাঁস দিয়ে এক শিক্ষানবিশ আইনজীবী ও সিংগাইরে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শিবালয় পুলিশ জানান, পারিবারিক কলহের জেরে সোমবার সকাল ৯টার দিকে বসতঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শিক্ষানবিশ আইনজীবী বজু চৌধুরী। বিষয়টি টের পেয়ে তার মা ও প্রতিবেশীরা ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শিবালয় থানার ওসি এআরএম আল মামুন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। এদিকে সিংগাইর উপজেলায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাহিদা আক্তার (২২) নামের এক গৃহবধূ। সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সাহিদা আক্তার বায়রা ইউনিয়নের গারাদিয়া দক্ষিণপাড়া এলাকার প্রবাসী সুজন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি একই ইউনিয়নের বাইমাইল এলাকায়। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। স্বামী বিদেশ যাওয়ার পর সাহিদা আক্তার, তার মা এবং শাশুড়িসহ তিনজন একই বাড়িতে থাকতেন।

নিহতের শাশুড়ি রোকেয়া বেগম বলেন, সকালে ফজরের নামাজ শেষ করে বউকে রুমে দেখতে না পেয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাই না। রুমের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। ভাবলাম ভেতরেই আছে। সকালে রান্নার সময় দরজায় ধাক্কা দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। চালের ফাঁকা দিয়ে উঁকি দিয়ে রুমের ভেতরে তার ঝুলন্ত দেহ দেখি। তখন আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। 

সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, মৃত সাহিদা আক্তারের মোবাইল ফোন পুলিশ উদ্ধার করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এবং ফোনের কল রেকর্ড পর্যালোচনা করে তার মৃত্যুর বিষয়ে জানা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit