রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

নিহতের পরিবারকে সহায়তা করায় ৫ ব্যাংকারের নামে মামলার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় নিহতের পরিবারকে সহায়তা করায় ৫ ব্যাংকারের নামে মামলা করে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সোমবার পটিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়।

গত ২১ ডিসেম্বর উপজেলার হাইদগাঁও ইউনিয়ন এলাকায় মারামারিতে আহত হওয়ার ৮ দিন পর গত ৩০ ডিসেম্বর চমেক হাসপাতালে আহত সামশুল আলম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  ১১ বছরের কানিজ ফাতিমা ও ৭ বছরের মোহাম্মদ ইব্রাহিম তাদের বাবাকে হারিয়েছে।

সামশুল আলম চিকিৎসাধীন মারা যাওয়ার পর তার পরিবারকে নানাভাবে সহায়তা করায় ৫ জন ব্যাংকারসহ আহতের পরিবারের ৮ জন সদস্যদের চুরি ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দেওয়া হয়েছে। গত ১ জানুয়ারি পটিয়া আদালতে মামলাটি দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১৪ নভেম্বর বিকাল ৫টায় পাহাড়ের বাগান থেকে বাড়ি ফেরার সময় সামশুল আলমকে প্রথম দফা মারধর করা হয়। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও আসামিরা থানায় হাজির হননি। এরপর গত ২১ ডিসেম্বর বিকালে হাইদগাঁও ভাঙাপুলে আবারো হামলা চালায়। এ সময় তার শরীরে মারাত্মকভাবে জখম হয়। পরে ৩০ ডিসেম্বর তিনি মারা যান।

ওই ঘটনার পর হত্যা মামলা দায়ের করা হলে এতে ক্ষিপ্ত হয়ে ১ জানুয়ারি ৫ ব্যাংক কর্মকর্তাসহ ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এতে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা রয়েছেন। নিহতের পরিবার ও ব্যাংক কর্মকর্তারা হত্যাকারীদের গ্রেফতার এবং মিথ্যা মামলা তদন্তপূর্বক বাতিলের দাবি জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit