শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম

ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুব

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইউসুব আলী।

রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মিলনায়তনে শাখার সদস্যদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মাহমুদুল হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান শাখা সেক্রেটারি হিসেবে ইউসুব আলীকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।

পরিশেষে, দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit