বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে যানযট মুক্ত রাখতে প্রশাসনের অভিযানে জরিমানা ২ হাজার

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ Time View

আমিনুর রশীদ চৌধুরী রুমন , শ্রীমঙ্গল প্রতিনিধি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যানজট নিরসনে ও পথচারীদের নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে পর্যটন নগরী শ্রীমঙ্গল পৌরসভার ভেতর বিভিন্ন সড়কে এবং বাজারে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেন পৌরসভা কর্তৃপক্ষ।

রবিবার (৫ জানুয়ারি) ২০২৫ খ্রিঃ দুপুরে অভিযানে নেতৃত্ব দেন, শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। এ সময় অভিযানে অংশ নেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস। পৌরসভা এলাকার ভানুগাছ সড়ক, স্টেশন সড়ক, হবিগঞ্জ সড়ক সহ বিভিন্ন সড়ক ও বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়ক ও সড়কের পাশে ফুটপাথ দখল করে অবৈধভাবে যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদ করা হয়েছে। ফুটপাত দখল করে দোকানপাট গড়ে ওঠায় পথচারী ও যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এসব বিষয় পৌর প্রশাসকের নজরে আসলে তারা অভিযানে নামেন।

অভিযান পরিচালনার সময় বিভিন্ন অনিয়মের কারণে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit