বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

বোচাগঞ্জ উপজেলার ৬নং-রনগাও ইউনিয়নে তারেক রহমানের নির্দেশে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ Time View
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ২০১৮ সালে দিনাজপুর ২-বিরল বোচাগঞ্জ আসন হতে বিএনপির মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন,  আমরা এসেছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্দেশকে পালন করার জন্য। উনি আমাদেরকে নির্দেশ নিয়েছেন আপনারা এলাকায় যাবেন, এলাকার মানুষের বিপদে আপদে পাশে থাকবেন। তারা যেন কোন ধরনের সমস্যায় না থাকে সেটা সমাধান করার চেষ্টা করবেন।

তারি নির্দেশনায় আমরা বিরল বোচাগঞ্জের ১৮টি ইউনিয়নে পর্যায় ক্রমে শীতবস্ত্র বিতরণ করব। যদিও আমাদের পরিমান কম কিন্তু আমাদের আন্তরিকতার অভাব নাই। আগামীতে আমরা আরও বেশী করে দেয়ার চেষ্টা করব। যাতে আমাদের এলাকার মানুষ একটু হলেও শীতের মধ্যে গরমের পরশ পায়। উনি বার বার বলেছেন এলাকার মানুষের আন্তরিকতা ভালবাসা আপনাদেরকে অর্জন করতে হবে। যারা জনগণকে ভালবাসবে জনগণের সুখে দুঃখে পাশে থাকবে জনগণের সুবিধা অসিুবিধা দেখবে এটাই আমাদের লক্ষ। এই লক্ষকে বাস্বায়নের জন্য আমরা সব খানে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি।

রবিবার ৬নং-রনগাও ইউনিয়নের মোবারকপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৩শতাধিক মানুষের মাঝে শীতবস্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ সরকার এর সভাপতিত্বে এছাড়াও সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী শোহরাব হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাবুল আক্তার বক্তব্য রাখেন।

এসময় উপজেলা যুব বিষয়ক সম্পাদক আসাদুল হক চৌধুরী, রনগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ ওমর ফারুক, মোঃ রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ উজ্জ্বল, সদস্য সচিব ওয়াসিম, সেতাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাকারিয়া চৌধুরী ওরেন্স, রনগাও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ তছকিন আলী, সাধারণ সম্পাদত মিজানুর রহমান আটগাও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রাসেদুজ্জামান রাসেদসহ দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit