রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : নেত্রকোনার কলমাকান্দায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যক্তির নাম মো. খোকন (৫০)।

গতকাল শনিবার বিকালে উপজেলার রংছাতি ইউনিয়নের শালিকাবাম এলাকায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।

শহিদুল ইসলাম বলেন, সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অর্ধ লাখ টাকা জরিমানা গোনেন  খোকন। পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ অভিযান অব্যাহত রাখার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit