রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

বাসের ধাক্কায় প্রাণ গেলো বাবার, মেয়ে হাসপাতালে

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় ফরিদুল ইসলাম শেখ (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মেয়ে সেলিনা আক্তার (২৮)। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদুল ইসলাম শেখ উপজেলার বৈলর ইউনিয়নের বৈলর গ্রামের সোহরাব আলী মণ্ডলের ছেলে। তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ বলেন, ফরিদুল ইসলাম শেখের মেয়ে সেলিনা (২৮) গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। রাতে ফরিদুল তাকে গাড়িতে তোলে দেওয়ার জন্য হেঁটে বৈলর এলাকার মোড়ে যাচ্ছিল। এসময় দ্রুত গতিতে আসা একটি বাস দুজনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ফরিদুল মারা যান।

আশপাশের লোকজন সেলিনাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওসি বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসসহ চালক সোহেলকে আটক করে মামলা দেওয়া হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit