বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

ফুলবাড়ী উপজেলার সজনপুকুর গ্রামে প্রতিপক্ষরা বোরো ধানের বীজতলা বিষাক্ত কীটনাশক স্প্রে করে পুড়িয়ে দেন ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার সজনপুকুর গ্রামে কৃষক সাজ্জাদ হোসেনের বীজতলায় বিষাক্ত কীটনাশক স্প্রে করে বোরো ধানের চারা পুড়িয়ে দেন। ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার সজনপুকুর গ্রামের মৃত ছলেমনের পুত্র মোঃ সাজ্জাদ হোসেন (৭০) এর অভিযোগে জানা যায়, সজনপুকুর গ্রামে রাস্তার ধার সংলগ্ন তার ১৪ শতক জমিতে বোরো ধান চাষের জন্য বোরো ধানের বীজ বপণ করেন। চারাও বড় হয়েছিল।

কিন্তু একই গ্রামের মৃত মোজাহার আলীর পুত্র মোঃ আজাহার ও আবু আব্বাসের পুত্র মোঃ জাকির জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার বোরো ধানের চারার ক্ষেতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে পুড়িয়ে দেন। এই ঘটনা সাজ্জাদ হোসেনের পুত্র আসমান দেখে ফেলেন এবং জমির মালিককে বিষয়টি অবগত করেন।

এরপর গত ০১/০১/২০২৫খ্রি. তারিখে বিকালে জমির মালিক সাজ্জাদ হোসেন বীজতলা এলাকায় গিয়ে দেখেন তার বোরো ধানের চারা বীজতলা পুড়িয়ে দেন। কৃষক সাজ্জাদ হোসেন তার বীজতলার এই বীজ দিয়ে প্রায় ৭ বিঘা জমিতে বোরো ধানের চারা রোপণ করতেন। এই ঘটনায় জমির মালিক সাজ্জাদ হোসেনের অফুরন্ত ক্ষতিসাধন হয়। এ বিষয়ে জমির মালিক কৃষক সাজ্জাদ হোসেন ফুলবাড়ী থানায় অভিযোগ করবেন বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit